টান
যৌথ পরিবারের প্রধান দায়িত্ববান মানুষটির আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে টাকা পয়সা, সম্পত্তির লোভ, চালাকি, মানুষের অসহায়তা, বিপত্তি নিয়ে এই গল্প।
যৌথ পরিবারের প্রধান দায়িত্ববান মানুষটির আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে টাকা পয়সা, সম্পত্তির লোভ, চালাকি, মানুষের অসহায়তা, বিপত্তি নিয়ে এই গল্প।
পাড়ার দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলা অভিনীত নাটকের বিভিন্ন দিক ঘিরে আবর্তিত একটি গল্প।
কয়েক বছর আগের কথা । একটা ভয়াবহ অতিমারী দেখেছিল সারা পৃথিবী। অতিমারী পৃথিবীতে নতুন নয়, এর আগেও আতিমারি, মহামারী হয়েছে। কিন্তু সেটা আক্রান্ত একটি দেশেই সীমাবদ্ধ থেকেছে। এবারের অতিমারীর ব্যাপকতা অনেক বিশাল । কারণ বিশ্বায়নের ফলে যোগাযোগ ব্যবস্থা এই পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ অনায়াসে এক দেশ থেকে আর এক দেশে একদিনের মধ্যেই চলে যেতে পারছে। এই ব্যবস্থায় কভিড 19 মত ছোঁয়াচে রোগ প্রতিরোধ করা অত্যন্ত কঠিন । একটা নতুন রোগ পৃথিবী দেখেছে।যার চিতিৎসা সঠিন ভাবে করা যাচ্ছিলো না। কারণ সঠিক ওষুধ আবিষ্কার হয় নি। এ যেন একটা বিশ্ব যুদ্ধ। পৃথিবীর মানুষ দুটো বিশ্ব যুদ্ধ দেখেছে। কিন্তু সে দুটো ভয়াবহ যুদ্ধেও এত মানুষ মারা যায়নি যেটা এই অতিমারিতে ঘটেছে। এত প্রাণনাশ। হাজার হাজার ঘর উজাড় হয়ে গেছে। বিশাল সংখ্যায় শিশুরা মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছে। অসংখ্য ডাক্তার স্বাস্থ্য কর্মীকে হারিয়েছি আমরা। কর্মহীন অসহায় মানুষের কান্নায় বিষন্ন আতঙ্কিত করে তুলেছে চারদিক। মূলত কর্মচুত শ্রমিক শ্রেণীর অবস্থাই কিছুটা তুলে ধরা হয়েছে এই কথকতায়। শ্রমিক, শ্রমের বিনিময়ে মূল্য বুঝে নেওয়ার উপরেই যাদের অস্তিত্ব নির্ভর করে। যারা গড়ে তোলে দেশ, সমাজ,শিল্প । মানুষের বাসস্থান। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “ সভ্যতার পিলসুজ”।
You cannot copy content of this page